Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

লামায় অস্ত্রসহ এক যুবক আটক

লামা প্রতিনিধি

লামায় উপজেলায় অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার ফাইতং ইউনিয়নে শিবাতলী পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অংচিং থোয়াই মার্মা লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অংহ্লারী পাড়ার মং থুইহ্লা মার্মার ছেলে।

স্থানীয়রা জানান, গ্রেপ্তার অংচিং থোয়াই মার্মা অবৈধ অস্ত্র নিয়ে স্থানীয়দের হুমকি ও নানারকম ভয়-ভীতি দেখাচ্ছেন।পরে স্থানীয় জনগণ ও ফাইতং পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অস্ত্রসহ যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

ফাইতং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক অপু দে জানান, অস্ত্রসহ যুকবকে দেখতে পেয়ে ফাইতং এলাকাবাসী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। এসময় একটি পুলিশ টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ অংচিং থোয়াই মার্মাকে গ্রেপ্তার করে লামা থানায় সোপর্দ করা হয়েছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। আইনী প্রক্রিয়া শেষে তাকে লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!