• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
এমপি মাধবী’র সঙ্গে সক্ষাৎ করলেন হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার  কমিটি বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন প্রাথমিক শিক্ষক সমিতির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থেকে ঈদগাঁও উপজেলায় ৩৯ শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত হলো লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার কেশবপুরে সাংবাদিককে গালিগালাজ ও মিথ্যা মামলার হুমকির অভিযোগ ঈদগাঁও কলেজ গেইটে যানবাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৩ পোকখালীতে শিশুর মর্মান্তিক মৃত্যু  পোকখালীতে বৈশাখী মেলার নামে জুয়ার আসরে অভিযান  লামায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঈদগাঁওতে পুলিশের অভিযান গ্রেফতার- ৪

প্রাথমিক শিক্ষক সমিতির আবেদনের প্রেক্ষিতে কক্সবাজার সদর থেকে ঈদগাঁও উপজেলায় ৩৯ শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তরিত হলো

Reporter Name / ৭৪ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

দীর্ঘ প্রায় দুইবছর পর কক্সবাজার সদর থেকে ঈদগাঁও উপজেলার ৩৯টি প্রতিষ্ঠান স্থানান্তরিত হলো। যার ফলে প্রাথমিকের শিক্ষক-শিক্ষিকারা খুশিতে উৎফুল্ল। 
চলতি বছরের ১৩ই এপ্রিল বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলার সভাপতি জসীম উদ্দিন ও সাধারণ সম্পাদক মামুন অর রশিদ স্বাক্ষরিত একটি আবেদন দাখিল করেন iBAS++ বাস্তবায়নকারী ইউনিট,অর্থ মন্ত্রণালয় টিম লিডার বরাবরে। নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা
iBAS++ ডাটাবেইজ পূর্ণাঙ্গ সচলকরন এবং সর কারী প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তক ঘাটতি নিরসনে জরুরী হস্তক্ষেপ আবেদনে কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল জরুরী ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। একই তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বরাবরেও আবেদন দাখিল করা হয়।

২৬ এপ্রিল কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল স্বাক্ষরিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে এক আবেদন প্রদান করেছেন। আবেদনে উল্লেখ্য যে, ঈদগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট iBAS++ (ইন্টিগ্রেটেড বাজেট এন্ড একাউন্টিন সিস্টেম) ডাটাবেইজটি এখনো পূর্ণাঙ্গভাবে সচল করা সম্ভব হয়নি। এর ফলে উপজেলার শিক্ষক,
কর্মকর্তা ও কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতা, বাজেট বরাদ্দ, অন্যন্য দাপ্তরিক ও আর্থিক কার্য ক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। নতুন উপজেলায় প্রশাসনিক কাজ পুরোদমে গতিশীল করার লক্ষে ডাটাবেইজটি অবিলম্বে সচল করা একান্ত প্রয়োজন। 

১০মে সিনিয়র সহকারী সচিব ( বাজেট-২) মো: গোলাম মোস্তফা স্বাক্ষরিত নবগঠিত কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ২০২৫-২৬ অর্থ বছরের প্রাতিষ্ঠানিক কোড ১২৪০২০৯০০০০০০ সরকারী প্রাথমিক বিদ্যালয় সমূহের শিক্ষক গণের বেতন ভাতা iBAS++ System এ প্রদান সংক্রান্ত একটি নোটিশ প্রদান করা হয়েছে। 

৩৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্য রয়েছে নাপিতখালী,বটতলী,পূর্ব নাপিতখালী,ধর্মেরছড়া, খানঘোনা,পূর্ব পোকখালী, মধ্যম পোকখালী, পশ্চিম পোকখালী,নাইক্ষ্যংদিয়া,উ:গোমাতলী মোজাহের,পশ্চিম গোমাতলী,পশ্চিম গোমাতলী চরপাড়া, পূর্ব গোমাতলী,ঈদগাঁও টেকপাড়া, পাহাশিয়াখালী, উত্তর লরাবাগ সিকদার পাড়া, ঈদগাঁও চরপাড়া ইয়াকুব,ইছাখালী,বোয়ালখালী ফৌজুল করিম,পূর্ব বোয়ালখালী আজিম উদ্দিন,
ইউসুফেরখীর,হরিপুর,ওয়াহেদের পাড়া, গজালিয়া,পশ্চিম গজালিয়া,ঈদগাঁও সরকারী, মাইজপাড়া,দক্ষিণ লরাবাগ জমিরিয়া,খামার পাড়া,ঈদগাঁও বাহারছড়া,মোহনভিলা, দক্ষিণ মাইজ পাড়া, ঈদগাঁও মেহেরঘোনা,চান্দেরঘোনা, কালিরছড়া,মাছুয়াখালী,ভাদীতলা,পালপাড়া ও ভোমরিয়াঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়। 

প্রাথমিক শিক্ষক সমিতি ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক মামুন অর রশিদের জানান, 
অবশেষে কক্সবাজার সদর থেকে ঈদগাঁও উপজেলার ৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,  নবগঠিত ঈদগাঁও উপজেলায় স্থানান্তরিত হল। 
ধন্যবাদ সাংসাদ লুৎফুর রহমান কাজল এমপি, অর্থ পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাহবুবুর রহমান বিল্লা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মিয়া,উপজেলা শিক্ষা অফিসার আবদু রহমান ভূইয়া, ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম এবং প্রোগ্রাম এক্সিকিউটিভ iBAS++ এর সম্রাট স্যারসহ প্রাথ মিক শিক্ষক সমিতিও সহকারী শিক্ষক সমিতির সকলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা