Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

প্রকাশ্যে ধুমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিলেন ইউএনও

সুজন চৌধুরী:আলীকদম প্রতিনিধি,সরকারি দপ্তরগুলোতে ধুমপান মুক্তের পাশাপাশি প্রকাশ্যে ধুমপান না করতে হাটবাজারে প্রচারণা ও ধুমপান করলে জরিমানা গুণতে হবে বলে সর্তক করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম।

আগামীকাল বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা শেষে সোমবার (৩০ মে) আলীকদম বাজারে একসভা করেন। তাতে তিনি এই ঘোষণা দেন।

জানা গেছে, দুপুরে আলীকদম বাজারের সচেতনামূলক প্রচারণা শেষে বাজারের প্রকাশ্যে সিগারেট সাজিয়ে রাখার জন্য এক ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তামাক ক্ষেতে গিয়ে তামাক গাছ উপড়ে ফেলে এই কর্মকর্তা।

হাট বাজারের পথসভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরুবা ইসলাম বলেন, আগামীতে তামাক চাষে যে বিধিনিষেধ আছে তা মানতে হবে।
তামাক বিভিন্ন ভাবে (গুল,জদ্দা,সিগারেট) আপনার খাচ্ছেন, এতে করে আপনার স্বাস্থ্যঝুকি বাড়ছে।তাই নিজেদের সুস্থ রাখতে এসব বর্জন করুন।
তিনি আরও বলেন, উপজেলার সমস্ত সরকারি দপ্তরে এখন থেকে ধুমপান মুক্ত এবং প্রকাশ্যে পথে, বাজার কেউ ধুমপান করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!