Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নাইক্ষ্যংছড়িতে উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্তৃক বিশ্ব জনসংখ্যা পালিত হয়েছে।

বৃহস্পতিবার(২১জুলাই ২০২২) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বর্নাঢ্য র‍্যলির মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। র‍্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মংহ্লা মার্মা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দোছড়ি ইউপির চেয়ারম্যান মো. ইমরান ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাইনুদ্দীন খালেদ,প্রেসক্লাবের আহবায়ক আব্দুল হামিদ,সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, সদস্য মো: ইউনুছ, সানজিদা আক্তার রুনাসহ উপজেলার বিভিন্ন অফিস ও দপ্তরের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

র‍্যালী শেষে সকাল ১০ঃ৩০ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা দ্বিতীয়ময় চাকমার সভাপতিত্বে এবং প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফেরদৌস এর উপস্থিতিতে পঃ পঃ পরিদর্শক জনাব এস.এম.সালাহউদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এইবার বিশ্ব জনসংখ্যা দিবসের মূল প্রতিপাদ্য বিষয়; ৮০০ কোটির পৃথিবী; সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি। এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পঃ পঃ কর্মকর্তার স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সভায় মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, কিশোর কিশোরী প্রজনন স্বাস্থ্য সুরক্ষা, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি,গর্ভবতীদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার ইমন,নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু রাহিদ মোসায়েদ প্রমুখ।
প্রথম অধিবেশনের আলোচনা পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে উক্ত কার্যালয়ের কর্মরত বিভিন্ন স্তরের নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র হস্তান্তরের মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মীর সম্মাননা পেয়েছেন তুমব্রু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার উচিংনু চাক, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা (সদর ক্লিনিক) রুকি চাকমা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক (সদর ইউনিয়ন) এস.এম. সালাহউদ্দীন,শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী (সদর ২ক নং ইউনিট) বিশ্বাখা চাক, শ্রেষ্ঠ পেইড পিয়ার ভলেন্টিয়ার (সদর-৩নং ইউনিট) এছিং মার্মা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!