Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

বান্দরবানের রুমা উপজেলায় ২ ব্যক্তি নিখোঁজের অভিযোগ

রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি:বাদরবানের রুমা উপজেলায় ২ ব্যক্তিকে নিখোঁজের অভিযোগ পাওয়া গেছে।

উল্লেখ্য যে ,রুমা উপজেলার ৪ নং গ্যালেঙ্গা ইউপির ৮ নং ওয়ার্ডের পানতলা পাড়া এলাকা হতে বর্তমান মেম্বারসহ ২ ব্যক্তিকে বাড়ি হতে ডেকে নিয়ে যাওয়া হয়।তারপর হতে তারা নিখোঁজ রয়েছে।

নিখোঁজকৃত ব্যক্তিরা হল রুমা ৪ গ্যালেঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পানতলা পাড়া মংপ্রুসাই মারমার ছেলে মংসাচিং মারমা( ৫০) অন্যজন হল এক ই এলাকার মংঙৈচিং মারমা ।

গতরাত ২টা সময়ে ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার শৈহ্লামং মার্মা(৪৫) ও নুমং মার্মা সহ অজ্ঞাত ৪/৫ জন লোক এসে উপরোল্লিখিত ২ ব্যক্তিকে রাতের বেলায় ঘর হতে ডেকে নিয়ে যায় বলে নিখোঁজ মংসাচিং মার্মার স্ত্রী আবু মার্মা এবং মংঙৈচিং মার্মার স্ত্রী হ্লাসাংপ্রু মার্মা অভিযোগ করেন।

ডেকে নিয়ে যাওয়ার পর হতে এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।তাদের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

নিখোঁজ ২ জনের স্ত্রী আজ বিকালে রুমা থানায় এসে নিখোঁজ হওয়ার ব্যাপারে মৌখিক অভিযোগ করেছেন বলে জানা যায়।

এ বিষয়ে যোগাযোগ করলে ৪ নং গ্যালেঙ্গা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!