আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃবান্দরবানের নাইক্ষ্যংছড়ি-১১বিজিবির উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন মাছের পোনা অবমুক্তকরা হয়
১১ বিজিবি সূএে জানাজায় রবিবার ২৪ জুলাই২০২২ তারিখ হতে ৩০ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত সপ্তাহব্যাপী বর্ডার গার্ড বাংলাদেশ এ মৎস্য সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে।
এরি লক্ষ্যে বিজিবিমৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচীর অযোজন করে নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর
বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ২৪ জুলাই রবিবার সকাল সাড়ে নয়টার সময় প্রধান অতিথি কর্নেল মোহাম্মদ আজিজুর রউফ, পিএসসি, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রামু কর্তৃক নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরস্থ পুকুরে মৎস্য পোনা অবমুক্ত করে ‘‘মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০২২’’ এর উদ্বোধন করেন। উক্ত মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচী উদ্বোধন অনুষ্টানে লেঃ কর্নেল মোঃ রেজাউল করিম, অধিনায়ক, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এবং ক্যাপ্টেন রাফি-উস-হাসান, মেডিক্যাল অফিসারসহ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি