Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

কেশবপুরে পাটখড়ির কার্বনের জলরং দিয়ে চিত্রাংকন উৎসব।

কেশবপুর যশোর প্রতিনিধি:যশোরের কেশবপুরে বিজ্ঞানি আব্দুল আজিজের উদ্ভাবিত পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে জলরং চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে এ চিত্রাংকন উৎসবের আয়োজন করা হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় খুদে শিক্ষার্থীরা বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের ছবি অংকন করে।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চিত্রাংকন উৎসবের উদ্বোধন করেন সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম এন্ড মিনারেলসের বিজ্ঞানী আব্দুল আজিজ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, সহসভাপতি শেখ শাহীন, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, শিক্ষক আব্দুস সালাম, সাহা বৈদ্য নাথ ও শ্রাবন্তী রায় দে।

কেশবপুরের সন্তান বিজ্ঞানি ও গবেষক আব্দুল আজিজ বলেন, পাটখড়ি হতে উৎপাদিত কার্বন দিয়ে তৈরি করা হয়েছে জলরং। এ ধরনের আবিষ্কার বাংলাদেশে প্রথম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!