Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

কেশবপুর পল্লীতে স্ত্রীর বিরুদ্ধে থানায় স্বামীর অভিযোগ

কেশবপুর যশোর প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামে স্ত্রী হাসিনা বেগমের বিরুদ্ধে স্বামী আমজাদ হোসেন থানায় অভিযোগ করেছেন।

কেশবপুর থানায় অভিযোগ সূত্রে জানাগেছে,কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত ধোনাই গাজীর পূত্র আমজাদ হোসেনের সাথে একই থানার পাচারই গ্রামের মোসলেম মোল্লার কন্যা হাসিনা বেগমের সাথে প্রায় ২৬ বছর পূর্বে বিবাহ হয়। বর্তামানে তাদের ঘরে হিমা খাতুন (২৪) ও আলামিন হোসেন (২২) নামে ২টি সন্তান রয়েছে। কিন্তু স্ত্রী হাসিনা বেগম তার স্বামী আমজাদ হোসেনের কথামত না চলে তার পিতা ও ভাইদের কথা মত চলত। হাসিনা বেগম তার সংসারে বিভিন্ন সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করত। হাসিনা বেগমের পিতা মোসলেম মোল্লা, ভাই আঃ গফ্ফার মোল্লা, ফাফাতো ভাই আব্দুর সবুর মোল্লা প্রায়ই আমজাদ হোসেনকে মারপিট করার ভয়ভিতি এবং বিভিন্ন প্রকার হুমকী-ধামকী দিয়ে থাকে। এদিকে ১২ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে স্ত্রী হাসিনা বেগম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার পিতা ও ভাইদের সহায়তায় স্বামী আমজাদ হোসেনের অনুপস্থিতিতে গরু বিক্রয়ের ৪২ হাজার টাকা এবং ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নিয়ে বাপের বাড়ি পাচারই গ্রামে চলে যায়। আমজাদ হোসেন মোবাইল ফোনে স্ত্রী হাসিনা বেগমকে বাড়ি আসতে বললে তাকে মারপিট ও খুন জখম করবে বলে হুমকী দেয়। আমজাদ হোসেন তার স্ত্রী হাসিনা বেগমকে বাড়ি ফিরিয়ে আনতে ব্যার্থ হয়ে অবশেষে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!