Logo
শিরোনাম
বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাইয়ে উত্তীর্ণ ১শত ৭০ জনের রেজিস্ট্রেশন শুরু পুলিশের তৎপরতায় অপহৃত রাবার বাগানের তিন শ্রমিক উদ্ধার ঈদগাঁওতে প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ধান বীজ ও সার বিতরণ  ঈদগাঁওতে বসতবাড়ীতে চুরির ঘটনায় আইফোন সহ গ্রেফতার- ২

সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

ওমর ফারুক ভুইয়া, সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জে উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।

সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সদস্য হিসেবে সিরাজগঞ্জ ২ নং ওয়ার্ড সদর থেকে ৭ জন প্রার্থী অংশ নেন। এতে ১৫৩ ভোটের মধ্যে সিরাজগঞ্জ জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক ( টিউবওয়েল) ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (উট পাখি) ৫১ ভোট পান।

সিরাজগঞ্জ কামারখন্দ ৩ নং ওয়ার্ডে সাধারণ সদস্য হিসেবে ৫ জন প্রার্থী অংশ নেন। এতে ১০৫ ভোটের মধ্যে ঝাঐল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান (বৈদ্যুতিক পাখা) ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামারুল হাসান (হাতি) ৩৯ ভোট পান।

প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ কুমার মন্ডল জানান, ভোট কেন্দ্র ছিল শান্তিপূর্ণ এবং কোনো প্রকার অপ্রিতিকর ঘটনা ঘটেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!