নিজস্ব প্রতিবেদক :বান্দরবানের লামায় ইউএসএইড এর অর্থায়নে বেসরকারি সংস্থা ‘বলিপাড়া নারী কল্যাণ সংস্থা’ (বিএনকেএস) এর সক্ষমতা প্রকল্পের উদ্যোগে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার সরকারী মাতামুহুরি কলেজ মাঠে খেলার উদ্ভোধন করেন পৌর মেয়র মো. জহিরুল ইসলাম ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল।
খেলায় অন্যদের মধ্যে প্রকল্পের বান্দরবান জেলা ডিআরআর প্রিয়াংকা নাথ, কারিতাসের মাজহারুল ইসলাম আসি,প্রকল্পের উপজেলা ডিআরআর অফিসার থুইহ্লাচিং মার্মা ও সাংবাদিক মো. ফরিদ উদ্দিন প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
খেলায় রেনেসা স্পোর্টিং ক্লাব ও অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাব নামের দুটি স্বতস্ফুর্তভাবে অংশ নেয়। বিরতিসহ ৬০ মিনিটের খেলা শেষে ট্রাইব্রেকারের মাধ্যমে রেনেসা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অগ্রযাত্রা স্পোর্টিং ক্লাব এক গোলে জয়ী হয়।
পরে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। খেলায় রেপারির দায়িত্ব পালন করেন অজহা ত্রিপুরা।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি