• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
Headline
প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী জালালাবাদে অভিযানে তিন মাদক কারবারিসহ ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ ঈদগড়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক প্রধান মন্ত্রী কক্সবাজার আগমন উপলক্ষে কচ্ছপিয়া বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ির রেজু পাড়া সিমান্তে ৩৪ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা ও জন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ঈদগাঁওতে বিএনপির প্রস্তুতি ও স্বাগত মিছিল পটিয়া প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠিত : সভাপতি নুর হোসেন, সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী ১২ মাইল ওয়াই জংশন বাজারে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নাইক্ষ্যংছড়ির জারুলিযা ছড়ি খাল পূঃনখনন কাজ শুরু, প্রান্তিক কৃষকের মুখে হাসি

প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবী

Reporter Name / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর,ঈদগাঁও

ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম
শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারী করণের দাবীতে সোচ্চার হয়ে উঠেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।ইতিমধ্যে মাধ্যমিক এই বিদ্যালয় সরকারীকরণ ঈদগাঁও বাসীর প্রাণের দাবীতে পরিণত হয়েছে।

জানা যায়, প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি অপার সম্ভাবনাময় জেলা কক্সবাজার- আধুনিক পর্যটন শহর, অর্থনৈতিক অঞ্চল, গভীর সমুদ্র বন্দর,আন্তর্জাতিক বিমান বন্দর, রেললাইন, কয়লা বিদ্যুৎ কেন্দ্রসহ সরকারের মেগা প্রকল্প গুলো বাস্তবায়নাধীন। ঈদগাঁও একটি জনবহুল উপজেলা। উপজেলার প্রচুর সংখ্যক লোকজন প্রবাসী যাদের আয় হতে পর্যাপ্ত রেমিট্যান্স দেশে আসে। গত সরকারের আমলে প্রায় উপজেলায় স্কুল সরকারীকরন হলেও ঈদগাঁও উপজেলায় কোন মাধ্যমিক বিদ্যালয় সরকারীকরন হয়নি।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬ সালে স্থাপিত হলেও এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অসংখ্য গুনীজন সেবার তরে বেরিয়ে পড়েছেন। তৎমধ্যে সরকারী-বেসরকারী কর্মকর্তারাও রয়েছেন।

উপজেলায় বিপুল সংখ্যক গরিব,অসচ্ছল ছাত্র-ছাত্রী বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা লাভে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় গুরুত্ব পূর্ণ ভূমিকা রেখে চলছে। মাধ্যমিক এ শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারী করনের যুক্তি ও অবকাঠামো থাকা সত্ত্বেও সু-নজরের অভাবে বাস্তবতার রুপ লাভ করেনি।

২০০১ ব্যাচের শিক্ষার্থী নাছির উদ্দীন জানান, দীর্ঘদিনের পুরনো ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় কে সরকারীকরণ এখন সময়ের গনদাবীতে পরিণত হয়ে পড়েছে। ২০০২ ব্যাচের শিক্ষার্থী আবু হেনা জানান, সবদিক বিবেচনায় প্রাচীনতম এ শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করন অতীব জরুরী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খুরশীদুল জান্নাত জানান, ৮০ বছরের একটি পুরাতন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারীকরণ আসলেই যোক্তিক দাবী। জাতীয় করন করে শিক্ষা ক্ষেত্রে একধাপ এগিয়ে নেওয়া সম্ভব।

সচেতন মহলের মতে, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষামন্ত্রী ড.আ ন ম আহছানুল হক মিলন, কক্সবাজারের সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও কক্সবাজার ৩ আসনে সংসদ সদস্য (ঈদগাঁও উপজেলার সন্তান) লুৎফুর রহমান কাজলের প্রতি জোরদাবী, প্রাচীনতম বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়কে সরকারীকরণ করে শিক্ষাখাতে একধাপ এগিয়ে নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা