• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব কক্সবাজারের রামুতে বন বিট কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ গত ২০ জুন শনিবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ ও আমাকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যখ্যা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি লামায় বৃদ্ধাশ্রমের জায়গা সীমানা ও মালিকানা নিয়ে সংঘর্ষ, সেনা-পুলিশ মোতায়েন কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত পটিয়ায় সাবেক কমিশনার নুরুল ইসলাম এর  বড়ভাই আবু তালেবের  ইন্তেকাল,   জানাজা সম্পুর্ন: বিভিন্ন মহলের শোক।  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউপি প্রশাসকের সাহবুব ইলাহীর বিরুদ্ধে টোল ইজারা সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ

ঈদগাঁওতে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব

Reporter Name / ২৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও নদী থেকে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। অনুমোদনহীন ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে ও প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে এলাকাবাসী অভিযোগ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঐতিহ্যবাহী ঈদগাঁও নদীর ইজারা বহির্ভূত নদী এলাকা জালালাবাদে রাবার ড্যাম সংলগ্ন নদীর পূর্ব পাশ থেকে দীর্ঘ দিন যাবত অনুমোদনহীন ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে একটি চিহ্নিত চক্র।

স্থানীয়রা জানান,রাবার ড্যাম ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদকের নেতৃত্বে অনুমোদনহীন এ অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। পাশাপাশি সে জন চলাচলের পথও জনসাধারণ জায়গার উপর পাইপ বসিয়ে এসব বালু বিক্রি করে লাখ লাখ টাকা অবৈধ ভাবে হাতিয়ে নিচ্ছে এসব বালু অবৈধ ডাম্পার যোগে উপজেলা ও জেলার নানা স্থানে সরবরাহ করে চললেও কোন ব্যবস্থা নিচ্ছেনা বলে এলাকাবাসীর দাবি।

অবৈধ ভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ছুট্রোর মোবাইলে কল দিলেও রিসিভ করেননি।

ঈদগাঁও ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল জব্বার জানান, উক্ত এলাকা থেকে বালু উত্তোলন অবৈধ। তিনি বিষয়টি এতদিন জানেন না এবং এ বিষয়ে ব্যবস্থা নিবেন।

নদী উপকূল বাসিন্দাদের অভিযোগ,অবৈধ বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীর উভয় পাশের জরাজীর্ণ বেড়িবাঁধ বর্ষা মৌসুমে ভেঙে জনবসতি তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিপূর্বে এভাবে বালু উত্তোলনের কারণে উক্ত ইউনিয়নের একটি ব্রীজ পানিতে তলিয়ে গিয়েছিল। তারা অবিলম্বে এ বালু উত্তোলন বন্ধ ও জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা