• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার! ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে বিএনপির অবস্থান নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন

নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার!

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক্ষ্যং ২৮০ নম্বর মৌজার একটি গহিন জঙ্গল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর প্রায় ১২টার দিকে ইউপি সদস্য নুর মোহাম্মদ পুতনের একাশি বাগান সংলগ্ন জঙ্গল এলাকায় কঙ্কালটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করেন।

ঘটনাস্থলে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ওই ব্যক্তিকে অপহরণ করে নির্জন স্থানে এনে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। কঙ্কালটির অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মৃত্যুর ঘটনা প্রায় ছয় মাস আগে ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থল থেকে একটি মাথার খুলি, পায়ের হাড়ের অংশ, এবং একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে একটি দাঁত ব্রাশ পাওয়া গেছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের নবনিযুক্ত ইনচার্জ পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মনজুর বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছি। কঙ্কালটি ময়নাতদন্ত ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা