Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারী-ঈদগড় সড়ক উন্নয়ন দৃশ্যমান -দূর হচ্ছে দীর্ঘদিনের ভোগান্তি কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ঈদগাঁওতে সোনালী ফসল বোরো ধান কর্তন শুরু, শ্রমিকের দাম বৃদ্ধি ঈদগাঁও জুড়ে অসহনীয় লোডশেডিং,এসএসসি পরীক্ষা্থীদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি পটিয়ায় শিল্পপতি আবুল বশর এর মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক চৌফলদন্ডীর নতুন মহাল বাজারে অগ্নিকাণ্ড, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি লামায় মাতামুহুরী নদী থেকে বালু উত্তোলন একজনকে ২০ দিনের কারাদণ্ড দিলেন ইউএনও বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

বান্দরবানে বিট পুলিশিং অনুষ্ঠিত

ডেস্ক নিউজ:আপনার পুলিশ, আপনার পাশে” সম্প্রতির সম্পদ, রাখিব নিরাপদ”” এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানে বিট পুলিশিং অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১লা ফেব্রুয়ারী সকালে বান্দরবান সদরস্থ বালাঘাটা যাত্রী ছাউনি সংলগ্ন কেএসপ্রু মার্কেট মাঠে বান্দরবান সদর থানা,বান্দরবান এর আয়োজনে জনাব মোহাম্মদ ইসলাম বেবি, মেয়র বান্দরবান পৌরসভা ও সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বান্দরবান এর সভাপতিত্বে বিট পুলিশিং ২০২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তারিকুল ইসলাম, পিপিএম,পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোঃ সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার(ডিএসবি) বান্দরবান, জনাব মোহাম্মদ আলি,কাউন্সিলর,০২ নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা,জনাবা দীপিকা রানী তনচঙ্গা,১,২,৩ সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর, জনাব আমিনুল ইসলাম বাচ্চু,সভাপতি,প্রেসক্লাব বান্দরবান, জনাব আবু তাহের,সভাপতি বালাঘাটা বাজার সমিতি সহ স্থানীয় জনপ্রতিনিধি,স্কুল-কলেজ শিক্ষার্থীবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ,বালাঘাটা বাজার সমিতির ব্যক্তিবর্গ ।

উক্ত সভায় প্রধান অতিথি নিজ বক্তব্যে বলেন বিট পুলিশিং কার্যক্রমের ফলে সমাজে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে। সমাজের সকল শ্রেনী মানুষের সার্বিক সহযোগিতায় সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিট পুলিশিং কার্যক্রম।

পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যক্রমের লক্ষ্যে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক প্রথা, সন্ত্রাস ও জঙ্গিবাদ, কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যাশিত ‘জনগণের পুলিশ’ হিসেবে আপামর জনসাধারণকে সেবা প্রদানের লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!