Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

নদীখেকো খালেক চেয়ারম্যান কর্তৃক সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানিয়ে রিপোর্টার্স ইউনিটির বিবৃতি

প্রেস বিজ্ঞপ্তি;খরস্রোতা বাঁকখালী নদী দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। মঙ্গলবার সেই অভিযানের সংবাদ সংগ্রহ করতে গেলে আলোচিত নদীখেকো, নদী দখলদার তালিকায় শীর্ষে থাকা আব্দুল খালেক চেয়ারম্যান তার দলবল নিয়ে সাংবাদিকদের উপর ন্যাক্কার জনকভাবে হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়।

এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে বিবৃতি দিয়েছে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি কক্সবাজার’।
সংগঠনের সভাপতি এইচএম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওসমান গণির স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, খালেক চেয়ারম্যান বাঁকখালী নদীর একজন চিহ্নিত দখলদার। প্যারাবন কেটে নদীর বুকে সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। তার এই অপকর্ম তুলে ধরতে গিয়ে বিভিন্ন সময় সে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিল। বার বার আইনের হাত থেকে রক্ষা পেয়ে খালেক চেয়ারম্যানের কালো হাত বেড়ে গেছে। তার এই কালো হাত থামানো না গেলে বাঁকখালী নদীর মতো ভবিষ্যতে আরো অনেক নদীর জায়গা গিলে খাবে।
তাই খালেক চেয়ারম্যানের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!