• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
লামায় রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানি অভিযোগে গ্রেপ্তার ২ চুনতিতে বাগান সৃজনের কাজের সময় বন্যহাতির আক্রমণ, শ্রমিক আহত রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত। জলবায়ু পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন ও রেলি অপরাদ দমনে ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হচ্ছে সিসি ক্যামরা নাইক্ষ্যংছড়ির বাইশারী শাহ-নূরউদ্দীন মাদ্রাসার অভিভাবক সমাবেশে সম্পন্ন বিলাইছড়িতে কৃষি অফিস কর্তৃক চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে ১৩ হাজারাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সম্পন্ন ইসলামাবাদ স্টেশনে ট্রেন যাত্রাবিরতি পুনর্বহাল দাবিতে রেল মন্ত্রণালয়ে চিঠি লামায় রিভার সাইড রিসোর্টে নারী পর্যটককে শ্লীলতাহানির অভিযোগ

অপরাদ দমনে ঈদগাঁওয়ের গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত হচ্ছে সিসি ক্যামরা

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওয়ে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা চালুর লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে কাজ শুরু হয়েছে।

রবিবার (২৮ জুন) থেকে ঈদগাঁওয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু হয়। ঈদগাঁও থানার উদ্যোগে বাস্তবায়িত এই প্রকল্পের মাধ্যমে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে ২৪ ঘণ্টা নজরদারির আওতায় আনা হচ্ছে। প্রথম পর্যায়ে ঈদগাঁও স্টেশন, ঈদগড় রোডের রাস্তার মাথা, দরগাহ গেট, আলমাছিয়া গেট, কলেজ গেট, ভঙ্গিম বাজার এবং ফকিরা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, এমনি উদ্যোগের ফলে ছিনতাই, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদারের মতে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে অপরাধ দমনে আমরা কাজ করছি। সিসি ক্যামেরা শুধু অপরাধী শনাক্ত করতেই নয়, অপরাধ সংঘঠনের প্রবণতা অনেকাংশে কমিয়ে আনবে। নিরাপদ ও শান্তিপূর্ণ ঈদগাঁও গড়ে তুলতে পুলিশ ও জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

স্থানীয়রা এ মহৎ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও বৃদ্ধি পাবে। জনস্বার্থে এমন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করায় ঈদগাঁও থানার অফিসারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা