Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহীন  পাহাড় থেকে ৩ শ্রমিক অপহরণ ‎‎পাহাড়ী জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রুস্তম আলীকে অপহরন পটিয়ার  নাইখাইনে গরু চুরি হওয়া  থানায় অভিযোগ: উল্টো  ভুক্তভোগী কৃষকের বড় ভাইকে  হয়রানি শিকার। ফুটবল ও ক্রিকেটে খেলোয়াড় বাছাই….. ঈদগাঁওতে নতুন কুঁড়ি স্পোর্টস্ কর্মসূচির বাছাই কার্যক্রম সম্পন্ন হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত  ৬ ঈদগাঁওতে ৩ কেন্দ্রে এসএসসিও দাখিল পরীক্ষা শুরু বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গ্যাসের দাম বৃদ্ধিতে ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও সুশাসন বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা

চকরিয়ায় অন্বেষণের ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত

ইসমাইলুল করিম : লামা প্রতিনিধি:চকরিয়া-লামার অন্বেষণের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন দক্ষিণ চট্টগ্রামের সমুদ্র নগরী কক্সবাজার জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল আজ ১৪ই এপ্রিল শুক্রবার চকরিয়া পৌরশহরের অভিজাত রেস্তোরা রেডচিলিতে অনুষ্ঠিত হয়েছে ।

অন্বেষণের প্রতিষ্ঠাতা ও এডমিন রবিউল হাসানের সঞ্চালনায় ও প্রধান উপদেষ্টা হোসাইন উজ জামানের সভাপতিত্বে শুরু হওয়া দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা এডমিন মোঃ ইউনুছ উদ্দিন ।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জনকণ্ঠের সাংবাদিক ইবনে আমিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের সহ -সভাপতি ও জাতীয় দৈনিক যায়যায়দিনের সাংবাদিক জনাব মুহাম্মদ মনজুর আলম ।

প্রধান অতিথি ইবনে আমিন বলেন, অন্বেষণ সোস্যাল এন্ড ব্লাড ডোনার’স সোসাইটির কার্যক্রম গুলো দেখলে মনের মধ্যে প্রশান্তি আসে । রক্তদান, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, খাদ্য সহায়তা প্রদান , ভবঘুরে পাগলদের খাবার প্রদান , শীতকালে কম্বল বিতরণ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, পঙ্গুদের হুইলচেয়ার ও ওয়াকার বিতরণ ইত্যাদি । প্রায় সবধরনের মানবিক কাজে নিরলস পরিশ্রম করে অন্বেষণের সদস্যরা । তিনি তাদের কাজগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং আরও সমৃদ্ধি কামনা করেন ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, এডমিনদের মধ্যে মোঃ মঈন উদ্দিন, মোঃ মাহফুজুল করিম, রিয়াদ উদ্দিন আশেকী সদস্য সাংবাদিক ইসমাইলুল করিম নিরব । কার্যকরি ও সদস্যদের মধ্যে মোঃ জমির উদ্দিন জয়, মোঃ ইয়ারখানুল হক রাজু, মোঃ ফরহাদুল ইসলাম, জেকি বেগম, সৌরভ আফ্রিদি শাকিল, সাজ্জাদ হোসেন সাগর, হেলাল হাসান, মোঃ নওশাদ, সোহেল ইকবাল, আয়েশা সিদ্দিকা, আসমাউল হুসনা ইস্পা প্রমুখ। এছাড়াও অসংখ্য শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!