রিমন পালিত:বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে রাজারমাঠ সংলগ্ন রাজারপুকুর পাড় থেকে উচাই সিং মারমা নামে এক প্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ ২৯ এপ্রিল শনিবার সকাল ১১ টার দিকে তার লাশ উদ্ধার করে।
মৃত ব্যক্তি থানচি উপজেলার ৭ নম্বর ওয়ার্ড বলি বাজার ইউনিয়নের কালা মং মারমার ছেলে উচাই সিং মারমা ।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন এলাকাবাসীর সাথে কথা বললে তারা জানান সকালে পুকুরপাড়ে একটি লাশ দেখতে পাই। তখন তারা এলাকার কিছু প্রতিনিধিকে বিষয়টি অবগত করলে । পরে লোকজন প্রশাসনকে জিনিসটি জানান। খবর নিয়ে জানা যায় প্রতিবন্ধী ব্যক্তির দুইটি হাত কাটা। আজ থেকে সাত বছর আগে ইলেকট্রিক শর্ট লেগে তার দুটি হাত নষ্ট হয়ে যায়।
বান্দরবান সদর থানার দায়িত্বগত তদন্ত কর্মকর্তা আমিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটি প্রতিবন্ধী এবং খবর নিয়ে জানা যায় মদ্যপান থেকে এটি হতে পারে বলে সবাই ধারণা করছে । সকালে এলাকাবাসীরা পুকুড় পাড়ে লাশটি দেখে খবর দিলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করি। বর্তমানে লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি