নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার ইসলামপুর মধ্যনাপিতখালী কেন্দ্রীয় জামে মসজিদের কবরস্থানের সংস্কার কাজে স্বেচ্ছাশ্রমে অংশ নিলো যুবসমাজ।
৩ জুলাই (শুক্রবার) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত একাধিক এলাকার সচেতন যুবক কবর স্থান সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন। এ সময় তারা কবরস্থানের ৮০ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন করেন।
সংস্কার কাজে অংশ নিলেন মসজিদের ইমাম হাফেজ শওকত,মো.রেজাউল,হাফেজ সরওয়ার, মো.কাজল.লুৎফুর রহমান, আবিদ, ইব্রাহিম,ইউসুফসহ অনেক তরুণ ও যুবকরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কবরস্থানের বিভিন্ন স্থানে ঝোপঝাড় ও আগাছা জন্মে পরি বেশ নষ্ট হয়ে পড়েছিল। এমন অবস্থায় এলাকার যুবকদের মহতি উদ্যোগে কবরস্থান পরিষ্কার ও সংস্কারের কাজ করা হয়। তাদের এই উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
সংগঠক শাওন জানান,সমাজের কল্যাণে তরুণ দের এমন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে অন্যরাও অনু প্রাণিত হবে। এ উদ্যোগ আসলে প্রশংসার দাবী দার। যারা কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নিলেন,সকলের প্রতি চিরকৃতজ্ঞ।