আমিনুল ইসলাম:নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃনিরাপদ মাছে ভরবো দেশ: গড়বে স্মার্ট বাংলাদেশ।
এই প্রতিপাধ্য কে সামনে রেখে নাইক্ষ্যংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
মঙ্গলবার ২৫ জুলাই এগারটা ৩০ মিনিটে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসনের মুক্তমঞ্চ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে করে। র্যালীর শেষে উপজেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা।
এরপরে নাইক্ষ্যংছড়ি রেস্ট হাউস মিলনায়তনের হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদ আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা। বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার ভুমি শামশুদ্দীন মো: রেজা, ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন, নাইক্ষ্যংছড়ি মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোহাম্মদ আবদুল্লাসহ উপজেলার মৎস্য চাষীরা সভায় অংশগ্রহন করে। এছাড়াও দেশের সব জেলা-উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি