• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত ঈদগাঁওতে সচেতনতা সভা ও স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ জালালাবাদে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে তরুন শিক্ষানুরাগী তকি কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ  দিল উপজেলা বিএনপি। বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত। রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান রাজস্থলীতে বন্যায় অতি ক্ষতিগ্ৰস্থ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদ ত্রাণ বিতরণ।

শেকৃবি সাংবাদিক সমিতির সভাপতি হলেন ঈদগাঁও উপজেলার ফাহিম

Reporter Name / ৫৭ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলা সন্তান, চ্যানেল ২৪–এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম।

(১০ জুলাই) সমিতির কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নব নির্বাচিত সভাপতিসহ অন্যন্যদের নাম ঘোষণা করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবি সাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। 

তাহিরুল হাসান ফাহিম উপজেলার জালালাবাদ ইউনিয়নের ইদ্রিসপুরের প্রবাসী মোহাম্মদ ফেরদৌসের পূত্র। সে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ২০১৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্মাকোলজি বিভাগে মাস্টার্স এ অধ্যয়নরত। ভেটেরিনারি মেডিসিন থেকে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে অধ্যায়নরত, একইসাথে রেজিস্টারড ভেটেরিনারি ডাক্তার।

শেকৃবির সাংবাদিক সমিতির সভাপতি ফাহিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান – ঈদগাঁও উপজেলা অনলাইন প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর। 

ফাহিমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সাংবাদিকতায় প্রায় ৪ বছর অতিক্রম করেছি। সততা ও দক্ষতার সাথে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করছি। দায়িত্ব বড় নয়, সবার সাথে সু-সম্পর্ক বজায় রেখে কাজ করায় আসল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা