Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

চকরিয়ায় পুলিশের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেপ্তার : গাড়ি জব্দ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় অভিযান চালিয়ে মোটর সাইকেলের তেলের ট্যাংকের ভেতরে থেকে পাচারের সময় ৮ হাজার ইয়াবাসহ মো.ওসমান (৪৩) নামে এক পাচারকারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ডুলাহাজারা রিংভং এলাকায় থানা পুলিশ তল্লাশি চৌকি বসিয়ে এ ইয়াবা উদ্ধার করা করেন।
গ্রেপ্তারকৃত ইয়াবা পাচারকারী ওসমান মহেশখালী উপজেলার কালারমারছড়া এলাকার মো. ইছহাকের ছেলে।

পুলিশ সূত্রে জানায়, কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে মোটরসাইকেল নিযে ৮হাজার পিস ইয়াবা মহেশখালী পৌঁছে দেয়ার জন্য ওসমানের সাথে টাকার বিনিময়ে চুক্তি হয়। সেই চুক্তিতে ইয়াবা পাচার করতে আগ্রহী হয় ওসমান।
থানা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওসমান জানায় ১০ হাজার টাকার বিনিময়ে সে ইয়াবা পাচারকাজে জড়িত হয় বলে তিনি স্বীকারোক্তি দেন। তার মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে এসব ইয়াবা লুকিয়ে রাখা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ওসমানকে জিজ্ঞাসাবাদ করে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা ব্যবসা ও পাচার কাজের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করা হবে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয় বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!