Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

নাইক্ষ্যংছড়ির বাইশারী – ইদগড় সড়কে কার্পেটিং ও বাইশারী বাজারে ঢালাইয়ের কাজ শুরু

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী -ইদগড় সড়কের ০ থেকে ৪ কিঃমিঃ কার্পেটিং ধারা উন্নয়ন ও বাইশারী বাজারে ২ শত ২ মিটার আর আর সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার ৭ ডিসেম্বর সকালে বাইশারী বাজারের সড়কে এই ঢালাইয়ের কাজ শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি এল জিইডি উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, বাইশারী বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর, বাইশারী ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মাস্টার কামাল হোছাইন, উপসহকারী প্রকৌশলী রুবেল আহমেদ,বাইশারী ইউনিয়ন আওয়ামিলীগ সহ সভাপতি মোঃ আবুল কালাম, প্রকৌশল অফিসের কার্যসহকারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা।
নাইক্ষ্যংছড়ি এল জিইডির উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন বান্দরবান জেলার এল জিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলামের নির্দেশ মোতাবেক ২০২৩/২০২৪ ইং এর অর্থ বছরের জি ও বি এম এর আওতায় বাইশারী – ইদগড় সড়কের ০ থেকে ৪ কিঃমিঃ ও বাইশারী বাজারের সড়কে ২ শত ২ মিটার ঢালাইয়ের কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। বাকী কাজ ও ক্রমান্নয়ে সম্পন্ন করা হবে ।
কাজের গুণগত মানের বিষয়ে বান্দরবান জেলা এলজিই ডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম বলেন নো কম্প্রোমাইজ নীতিতে আমাদের কাজ চলতে থাকবে। অনিয়মের বিষয়ে ঠিকাদরী প্রতিষ্ঠানকে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলে ও তিনি জানান। তাছাড়া কাজ চলাকালীন সার্বক্ষণিক উপজেলা প্রকৈাশলীরা মাঠে থাকবেন।

এবিষয়ে উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম বলেন ২০২৩/২৪ অর্থ বছরের জি ও বি মেন্টিনেন্সের আওতায় নির্মাধীন কার্পেটিং ধারা উন্নয়ন ও আর সিসি ঢালাইয়ের কাজ শুরু হয়েছে। যাহা চলমান থাকবে। কাজের বিষয়ে তিনি জানান শত ভাগ কাজ বুঝে নেওয়ার চেষ্টা করব। এতে স্থানীয় লোকজনের সহযোগিতা চাই।
এ বিষয়ে বান্দরবানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিল্টন ট্রেডার্স এর স্বতধিকারী মোঃ সুজন জানান, আমরা শতভাগ গুণগত মান ঠিক রেখে কাজ চালিয়ে যাব এবং যতটুকু সম্ভব ভালো করার চেষ্টা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!