আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিশু একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবস দিবস উপলক্ষে ১৫ ডিসেম্বর সকালে শিশুদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে কেশবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ,উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আরশাদুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন অফিসার হংসপতি বিশ্বাস, শিশু একাডেমির প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জি, অলোক বসু বাপি, লোকজ একাডেমীর পরিচালক সিরাজুল ইসলাম প্রমূখ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি