Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

আওয়ামী লীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং সংসদীয় আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারনা ও গণসংযোগ করেছেন। ২০ডিসেম্বর বুধবার সকালে রোয়াংছড়ির কচ্ছপতলি সড়কের বিভিন্ন পাড়ায় গণসংযোগ ও কচ্ছপতলি বাজারে আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগ দেয় টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।

এসময় নির্বাচনী জনসভায় সভাপতিত্বে করেন রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাই মং মারমা। এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উজ্জ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক হ্লা থোয়াই হ্রী মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি চহ্লামং মারমা, সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তব্যে রাখতে গিয়ে বীর বাহাদুর বলেন, রোয়াংছড়ি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, বিদ্যুৎসহ সব খাতে শত শত কোটি টাকার বহু উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। বাস্তবায়িত এসব কাজ দৃশ্যমান।

যার সুফল ভোগ করছে এই পাহাড়ি জনপদের হাজার হাজার মানুষ। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ৭ম বারের মতো নৌকা প্রতীকে ভোট দিয়ে তাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়ার আহবান জানান।
এদিকে রোয়াংছড়ি বাজারে আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দেন মন্ত্রী। রোয়াংছড়ি সফরকালে বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!