Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

বান্দরবানে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিনব্যাপী প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের দ্বারা সুষ্ঠুভাবে ভোটগ্রহণের লক্ষে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা নির্বাচন অফিসের আয়োজনে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজে জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এর সভাপতিত্বে দুইদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এসময় পুলিশ সুপার সৈকত শাহীন, সহকারী রির্টানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মীরা,সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহীদুল ইসলামসহ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন সকল কর্মকর্তাকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য দুইদিনের এই প্রশিক্ষণে যথাযথভাবে নিয়মকানুন সর্ম্পকে প্রশিক্ষণ নিতে আহবান জানান এবং ভোট কেন্দ্রে যাতে কোনরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্ঠি না হয় সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান।
দুইদিনের এই প্রশিক্ষণে ৪৯জন প্রিজাইডিং কর্মকর্তা, ১৮৪ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা,৩৬৭ জন পোলিং কর্মকর্তাসহ মোট ৬০০জনকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আর এই প্রশিক্ষণ শেষ হবে ২১ ডিসেম্বর।
প্রসঙ্গত: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০নং বান্দরবান আসনে আওয়ামী লীগের টানা ৬ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং এর সাথে প্রতিদ্বন্দিতা করছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে এটি এম শহীদুল ইসলাম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ৭ উপজেলার দুই পৌরসভা ও ৩৪টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৮হাজার ৫৮৩জন ও নারী ভোটার ১লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। ১৮২টি কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ৭২৭টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!