Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

কেশবপুরে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক অনুদান বিতরণ

আরশাদুল ইসলাম কেশবপুর যশোর প্রতিনিধিঃ

যশোরের কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের হলরুমে দলিতের বাস্তবায়নে ও বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে দলিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা প্রকল্পের আওতায় ইসলামিক রিলিফ সুইডেন এর অর্থায়নে দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, আর্থিক অনুদান বিতরণ ও উদ্বুদ্ধকরণ সমাবেশ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। দলিতের কর্মসূচী প্রধান বিকাশ কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, এ্যাড মিলন মিত্র, অধ্যাপক এনায়েত হোসেন, উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাস ও দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দলিতের সোস্যাল মোবিলাইজার উত্তম মন্ডল ও নিকোলাস মিস্ত্রী। এসময় ১১৬ জন দলিত জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ৩৫ জন পরীক্ষার্থীর মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!