Logo
শিরোনাম
চৌফলদন্ডী মধ্যম রাখাইন পাড়া বৌদ্ধ বিহারের সীমানায় ময়লা আবর্জনা ফেলার অভিযোগ ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত বান্দরবানের  নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অস্ত্র  ও গুলি সহ আটক-২ নাইক্ষ্যংছড়িতে নানা  আয়োজনে পাহাড়ি জনগোষ্ঠীর  মহা সাংগ্রাইং পোযেঃ জলকেলি উৎসব উৎযাপিত জেলা পরিষদ চেয়ারম্যান রবীন্দ্র লাল ও সভাপতি সালাম ফকিরকে দেখতে হাসপাতালে চেয়ারম্যান সুনীল কান্তি ঈদগাঁওতে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওতে ৮ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত সৌর প্যানেলের ক্যাবল চুরি, চিকিৎসা সেবা ব্যাহত ঈদগাঁওতে ইক্বরা তাহসীনুল কোরআন মাদ্রাসায় সভায় পাগড়ি পেল ১৪ কুরআন হাফেজ পটিয়ায় বর্ষবরণে ব্যতিক্রমী উদ্যোগ: কানাডা প্রবাসীর শরবত বিতরণ ঈদগাঁওতে আক্কাবো গোষ্ঠী সমাজ বৈঠক সম্পন্ন

পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল-টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত দুই ছিনতাইকারীকে অবশেষে গ্রেপ্তার

ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :

বান্দরবান শহরের মেঘলা পর্যটন কেন্দ্রে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনতাইয়ের ঘটনায় আলোচিত দুই ছিনতাইকারীকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুর রহমান (২৮) ও মহিউদ্দিন (২২)। তারা জেলা শহরের হাফেজঘোনা ও চাকমাপাড়া এলাকার বাসিন্দা। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার তাদেরকে জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার চাকমাপাড়ার মিলন চাকমার বাসা থেকে গ্রেফতার করা হয়। এসময় পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগ, ধারালো ক্যাচি ও দা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ঘটনায় বান্দরবান সদর থানায় পর্যটকের স্ত্রী রিতু আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তার, টাকা ও মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। এই ব্যাপারে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা দল ঘটনার পর পর জড়িতদের ধরতে অভিযানে নামে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর বিকালে মেঘলা পর্যটন কেন্দ্রের কেবল কার পয়েন্টের উপরের দোকান ঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিন (২৫) কে পেটে ছুরিকাঘাত করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়, আর এই ঘটনায় বান্দরবানে ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!