• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ পালিত ঈদগাঁওতে সচেতনতা সভা ও স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ শুরু বিলাইছড়িতে নির্বাহী অফিসারের সঙ্গে  বাজার ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ জালালাবাদে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে তরুন শিক্ষানুরাগী তকি কেশবপুরে বটাকা আদায় করতে গিয়ে ভুয়া আয়কর কর্মকর্তা আটক বিলাইছড়িতে জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত্রদের মাঝে ত্রাণ  দিল উপজেলা বিএনপি। বাঙ্গালহালিয়াতে বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসব মুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত। রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান রাজস্থলীতে বন্যায় অতি ক্ষতিগ্ৰস্থ পরিবারের মাঝে রাঙামাটি জেলা পরিষদ ত্রাণ বিতরণ।

দীঘলছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসুচি  উদ্বোধন

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়িতে বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দীঘলছড়ি  আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপন উদ্বোধন করেন  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, মেম্বার জ্যোতিময় চাকমাসহ বিদ্যালয় কমিটি ও অন্যান্যা শিক্ষকরা। শিক্ষা অফিসার জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ৩ থেকে ৫টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।এতে উপজেলার কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৪৩ টি সরকারি এবং ৮ টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হয়েছে । এর আগে সকালে  চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, ঢাকা  হতে সম্প্রসারিত প্রাথমিক শিক্ষা পদক প্রদান -২০২৬,  অনুষ্ঠানটি   ভার্চূয়ালী/ মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের সরাসরি দেখানো হয়। এবং পরে শিক্ষা অফিসার শিক্ষার্থীদের  বিস্তারিত বুঝিয়ে দেন। কিভাবে শিক্ষার্থীরা ইউনিয়ন পর্যায় হতে জাতীয় পর্যায়ে পদক গ্রহণ করল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা