সুজন কুমার তঞ্চঙ্গ্যা,
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:- টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটি বিলাইছড়ি উপজেলায় অসহায় ৩০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার ( সকাল ১০ টায়) মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান এঁর পক্ষ হতে এবং প্রধান মন্ত্রী দিক নির্দেশনায় বিলাইছড়ি উপজেলা বিএনপির সার্বিক ব্যবস্হাপনায় এইসব ত্রাণ চাউল পল্টন ঘাট হতে বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ডেনিয়েল পাংখোয়া, চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (রায়ধন), বিএনপির কাদের সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দবৃন্দরা। ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা বিএনপির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পাশাপাশি রাজনৈতিক নেতাদের এমন মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে। এতে ৩০০ পরিবারকে ২০ কেজি করে দুই ইউনিয়নে ৬ মে. টন খাদ্য শস্য বিতরণ করা হয়। আগামীকাল ফারুয়া ইউনিয়নে ৩০০ পরিবারে ৬ মে. টন চাউল বিএনপির সহ-সভাপতি শামসু তঞ্চঙ্গ্যার নেতৃত্বে বিতরণ করা হবে বলে জানা গেছে।