এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলায় সচেতনতামুলক সভা,স্মার্ট কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১১টায় সদর ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়ায় (ঈদগাঁও ব্লক) ১,২ ও ৩নং ওয়ার্ডে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়। উপ-সহকারী কৃষি অফিসার আবদুল্লাহ আল নোমানের পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অ:দা:) মো রাসেল রানা।
ঈদগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
সেলিম মাহমুদ,ইউনিয়ন বিএনপির সাবেক সভা পতি আব্দু ছালাম, ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম কোম্পানী।
এতে স্থানীয় ২নং ওয়ার্ডের এমইউপি বজলুল রশিদ, ৩ং ওয়ার্ডের এমইউপি আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউল আলম আজাদ ও সাধারণ সম্পাদক আবদু রশিদসহ স্থানীয় পযার্য়ের কৃষক সমাজসহ সচেতন ব্যক্তি বর্গরাও অংশগ্রহণ করেন।
উল্লেখ্য,তথ্য সংগ্রহ অভিযান ১৭ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলমান থাকবে বলে উপসহকারী কৃষি অফিসার নোমান এ প্রতিবেদককে জানান।