Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

শেষ মুহুর্তে চট্টগ্রামের সিআরবির শিরীষ তলায় চসিকের উদ্যোগে বইমেলা জমছে

এম আবু হেনা সাগর, সিআরবি থেকে

চট্টগ্রামের সিআরবির শিরীষতলায় একুশে বই মেলা শেষ মুহুর্তে জমে উঠেছে। সকাল থেকে মেলায় উল্লেখযোগ্য বইপ্রেমী দর্শকদের চোখে পড়ে। স্থানীয়সহ দুরদুরান্ত থেকে বইমেলায় আগত বই প্রেমীদের মাঝে দেখা দেয় উচ্ছ্বাস।

২৮শে ফেব্রুয়ারী বিকেলে চট্টগ্রামের অন্যতম মনোরম পরিবেশ সিআরবি এলাকায় এবার বই মেলায় শেষ মুহুর্তে দর্শকদের দেখা মেলে। কেউ তাদের ছোট্ট ছেলে মেয়েদের নিয়ে বইমেলায় ঘুরতে এসেছেন,কেউবা পরিবার পরিজন নিয়ে, আবার কেউ আপনজনকে নিয়ে এসেছেন। কেউ কেউ বিভিন্ন নামের বইয়ের স্টল থেকে বই কিনছেন,কেউ অলিগলি ঘুরে ঘুরে দেখছেন। বই মেলার মঞ্চে হরেক রকমের গান পরিবেশন করা হয়।

শহীদুল ইসলাম নামের এক যুবক জানান, চট্টগ্রামে এবার বই মেলা হলো নান্দনিক একটি জায়গায়। মেলার পরিবেশ থেকে ভালো লাগল। নতুন বই কিনছি মেলা থেকে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে আয়োজিত অমর একুশে বই মেলা ৯ ফেব্রুয়ারী শুরু হওয়া ২৩ দিনব্যাপী মেলা শেষ হবে ২ মার্চ।
এবারের আয়োজনে রবীন্দ্র উৎসব,নজরুল উৎসব,লোক উৎসব,মরমি উৎসব,বসন্ত উৎসব, তারুণ্যের উৎসব, নৃগোষ্ঠী উৎসব, শিশু উৎসব, লেখক সমাবেশ, যুব উৎসব, নারী উৎসব, চাটগাঁ উৎসব, মুক্তিযুদ্ধ উৎসব, পেশাজীবী সমাবেশ, কবিতা আবৃত্তি, ছড়া উৎসব, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী,কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন,সাংস্কৃতিক প্রতিযোগিতা গুণিজন সংবর্ধনা,সম্মাননা পদক এবং সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!