Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

ফাইতংয়ে ভূমিদস্যুর বিরুদ্ধে যৌথ সংবাদ সম্মেলন

মো.ইসমাইলুল করিম বান্দরবান)প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে মাহাবুব রহমান নামের এক প্রতারক ভূমি মালিকের বিরুদ্ধে যৌথ সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দুই পরিবারের লোকজন। সোমবার (০৩ জুন) বিকাল ৫ টায় ফাইতং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বিরোধীয় ভূমিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন প্রতারক ভূমি মালিক মাহাবুব রহমান এর বিরুদ্ধে জমি ক্রেতা শামশুল আলমের ছেলে মোঃ আকতার হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন এবং অপর ক্রেতা মাশুক আহামদ এর ছেলে মোঃ ফোরকান উদ্দিন, মাহমুদুল করিম উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্য মোঃ আকতার হোসেন বলেন, লামা উপজেলার ফাইতং ইউনিয়নের মৃত হাজী আবদু জলিলের পুত্র মাহাবুব রহমান লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৩০৬ নং ফাইতং মৌজার ২৮ নং খতিয়ানের ২ একর ৮০ শতক জমির মালিক। উক্ত খতিয়ানের সম্পূর্ণ জমি একই এলাকার আহমদ হোছনের ছেলে মাশুক আহমদ ও ছালামত আলীর পুত্র সামশুল আলমের নিকট ৩ লাখ ১৫ হাজার টাকা মূল্য নির্ধারণ করে গত ৫ অক্টোবর ১৯৯৪ সালে বায়নানামা দলীল মূলে বিক্রি করেন। যার দলিল নং- ৬১৫/১৯৯৪। বিক্রির পর থেকে বিভিন্ন অজুহাতে বিক্রেতা নামজারি করে দিতে তালবাহানা করে। এই নিয়ে উভয়পক্ষ আদালতে মামলা করে যা এখনো চলমান রয়েছে। কিন্তু মাহাবুব রহমান এই ফাঁকে প্রতারণার আশ্রয় নিয়ে উক্ত রেজিষ্ট্রেশন আজ দেবে কাল দেবে বলে বছরের পর বছর কালক্ষেপণ করে আসছে। এই অবস্থায় গোপনে মাহাবুব রহমান তার স্ত্রী শাহানারা বেগম, পুত্র মোঃ রিয়াজ উদ্দীন ও মোহাং হোচন এর পুত্র আহামদ উল্লাহর নিকট একই খতিয়ান থেকে ২ একর ৩০ শতক জমি বায়নানামা মূলে বিক্রি করেন। যার দলিল নং- ১৩৪৬/২০০৯। অপর দিকে এই মালিক এলাকার মৃত হাজী ইসলামের পুত্র হাফেজ মোঃ জাহিদুলের কাছে উক্ত খতিয়ান থেকে গত ২০১৮ সালের ৩১ জুলাই ২০ শতক (যার দলিল নং ৪৩১/২০১৮), ২০২২ সালে শহিদুল্লাহ মিন্টুর নামে ৩৯ শতক (যাহার দলিল নং- ৩১৪/২২), জাহেদুল ইসলামের কাছে ২০২২ সালে ৫৪ শতক (যা বায়নানামা দলিল নং ৮৬/২২), আবুল কাশেম ৬ শতক (যা বায়নানামা দলিল নং- ৩১৩/২২) এবং জাফর আলম নামে ২ দুই একর ১০ শতক (যাহার বায়নানামা দলীল নং- ৬২৭/২২) প্রদান করেন। মাহাবুব রহমানের প্রতারণা ও সটামির সংবাদ পেয়ে ক্রেতা মাশুক আহমদ ও সামশুল আলম গং লামা উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- সিআর ২২৪/২২ইং। এদিকে বছরের পর বছর রেজিষ্ট্রেশন না পেয়ে আদালতে ঘুরতে ঘুরতে জমি গ্রহীতা মাশুক আহমদ ও সামশুল আলম অবশেষে মারা যান। গত ৩০ বছর থেকে এই বিরোধ চলে আসছে এবং দুইটি পরিবারের মানুষ আইনী বেড়াজালে পিষ্ঠ হয়ে পথের ভিখারী হচ্ছে। ভুক্তভোগী পরিবারের ছেলে/মেয়েরা গণমাধ্যমের মাধ্যমে প্রতারক মাহাবুব রহমানের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সহায়তা কামনা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!