আরশাদুল ইসলাম কেশবপুর যশোরঃ
যশোরের কেশবপুরে পরকীয়ার টানে দুই অবুজ শিশু কন্যাকে নদীর পানিতে কলাগাছের ভেলায় ভাসিয়ে দিয়ে স্বামীর সংসার হতে স্বর্ণালংকার ও অর্থ সম্পদ নিয়ে পালিয়েছে গৃহবধূ আঁখি বেগম। অবুঝ শিশু কন্যাদের নদীর পানিহতে উদ্ধার পূর্বক বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে গরীব ভ্যানচালক স্বামী মাহবুবুর রহমান সরদার। থানায় লিখিত অভিযোগ করেও তাকে উদ্ধার করতে পারেনি। অবুঝ শিশু দুইটি তাদের মায়ের জন্য কান্নাকাটি করছে।
কেশবপুর থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা যায় কেশবপুর ত্রিমোহীনি ইউনিয়নের বরনডালি গ্রামের অজিয়ার রহমান সরদারের ছেলে মাহবুবুর রহমান সরদার (৪০) গত ১৫ বছর আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার নগরঘাটা গ্রামের মৃত রমজানের মেয়ে আঁখি বেগম (৩৪) কে বিয়ে করে। সুখী দাম্পত্য জীবনে তাদের মুনতাহেরা (৬) ও আফরোজা (৫) নামের দুইটি কন্যা সন্তান রয়েছে। ইতিমধ্যে আখি বেগম প্রথম স্বামীর সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ভ্যানচালক স্বামী বিষয় টি জানার পরে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়ে মনমালিন্যের সৃষ্টি হয়েছে। তার জের ধরে গত ৩ জুন আঁখি বেগম স্বামীর সংসারের জমি বিক্রি বাবদ ৮০ হাজার টাকা ও প্রায় দুই লাখ টাকার স্বর্ণ অলংকার হাতিয়ে নিয়ে তার দুই অবুঝ শিশু সন্তানকে ভ্যালায় তুলে নদীর পানিতে ভাসিয়ে দিয়ে চলে গেছে পাষান্ড মা আঁখি বেগম । তাদের পিতা খবর পেয়ে সন্তানদের কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর স্ত্রীকে বিভিন্ন অঞ্চলে খোঁজা খুঁজি করে না পেয়ে গত ৫ জুন আঁখির বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেছে।
এবিষয়ে স্বামী মাহবুবুর রহমান বলেন আঁখি বেগমের প্রথম স্বমীকে তালাক দিয়ে তাকে বিয়ে করে। ঐ সংসারে তার একটি কন্যা সন্তান আছে। প্রথম পক্ষের ঐ স্বামীর সাথে পরকীয়া করে তার সাথে ঐ মেয়ের বাড়িতে গিয়ে উঠেছে বলে আমরা জানতে পেরেছি ।
এবিষয়ে কেশবপুর থানার ৮ জুন তারিখের ডিউটি অফিসার বলেন তার অভিযোগের ভিত্তিতে একজন দারোগা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে গৃহবধূকে উদ্ধার করার কার্যক্রম চলছে ।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি