রাজস্থলী প্রতিনিধি।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গলহালিয়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদক বিরোধী কমসূচি পালিত হয়েছে।১০ আগস্ট সোমবার বিকেলে বাঙ্গালহালিয়া বাজার চত্বরে কমসূচির অংশ হিসেবে বাঙ্গালহালিয়া বাজারের যাত্রীছাউনি সামনে এক মানববন্ধনে অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন,ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, জীকু কুমার দে, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, মিজানুর রহমান প্রিন্স,মোঃ কবির হোসেন কোম্পানি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সহ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ ও স্কুল কলেজের ছাত্র -ছাত্রীরা উপস্থিত ছিলেন। মানবন্ধনে বক্তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মাদকের বিষাক্ত থাবা থেকে শিক্ষার্থীদের মুক্ত রাখতে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সুশীল সমাজকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।এসময় উপস্থিত সাধারণ শিক্ষার্থী ও নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার ঘোষণা দেন।