Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বিলাইছড়িতে জাতীয় প্রা: শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:-রাঙ্গামাটির বিলাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারী ) সকাল ৯:০০ টায় ১নং বিলাইছড়ি ইউনিয়নে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা পরিচালনা কমিটি এর আয়োজনে উপজেলা স্টেডিয়াম ও দীঘলছড়ি আবাসিক সরকারি প্রা: বিদ্যালয়ে এইসব প্রতিযোগিতা, সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারে ইণ্সট্রাক্টর মো: বখতেয়ার হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা, উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া, প্রধান শিক্ষক রঞ্জন তঞ্চঙ্গ্যা, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্যোতিময় তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মিনা তঞ্চঙ্গ্যা,আরও উপস্থিত ছিলেন রুবেল দাশ, লুসি এলিজাবেথ পাংখোয়া,সুমী চক্রবর্ত্তী , মনিষা দেওয়ান এবং দেবাশীষ চক্রবর্ত্তী প্রমূখ।

প্রতিযোগিতায় ইউনিয়নের বিলাইছড়ি মডেল সরকারি প্রা: বিদ্যালয়, কুতুবদিয়া সরকারি প্রা: বিদ্যালয়, দীঘলছড়ি আবাসিক সরকারি প্রা; বিদ্যালয়, ধূপশীল সরকারি প্রা: বিদ্যালয়, বল্লালছড়া সরকারি প্রা: বিদ্যালয় , পাংখোয়া পাড়া সরকারি প্রা: বিদ্যালয় ,গাছকাটাছড়া প্রা: বিদ্যালয় ,দীঘলছড়ি দেবামাথা সরকারি প্রা: বিদ্যালয় ,বিলাইছড়ি মৌন সরকারি প্রা: বিদ্যালয় অংশগ্রহণ করেন।

দিনব্যাপী অনুষ্ঠানে চিত্রাংঙ্কন, গান ও নৃত্য, দৌঁড়, ও বিষয় ভিত্তিক কুইজ ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!