Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

বিলাইছড়িতে লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি-বিলাইছড়িতে অন্তর্ভূক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারী ক্ষমতায়ন প্রকল্প ” মেয়ে ও নারী শিক্ষার গুরুত্ব ও মূল্য এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ” লিঙ্গ ভিত্তিক বৈষম্য ও সহিংসতা প্রতিরোধ এবং নিরাপদ শিখন ক্ষেত্র বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১২ ফেব্রুয়ারী) রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ এর আয়োজন উপজেলা কনফারেন্স রুমে কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দায়িত্বে একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, সহকারী শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা ও প্রকল্পের উপজেলা এডুকেশন ফ্যাসিলিটেটর প্রজ্ঞামিত্র চাকমা।

কর্মশালায় উপস্থিত ছিলেন কলেজ,উচ্চ বিদ্যালয় ও প্রা: বিদ্যালয়ের শিক্ষক। প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি এবং কমিটির সদস্য।

মূলত: ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি প্রকল্প – যা আগামী ২০২৯ সাল পর্যন্ত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!