• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
লামায় আলহাজ্ব মোঃ আলী মিয়ার ১৭তম মৃত্যুবার্ষিকী বান্দরবান জেলা পরিষদে লামা,নাইক্ষ্যংছড়ি ও থানচি থেকে কোনো সদস্য না থাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা বান্দরবানে মোবাইল নিয়ে দ্বন্দ্ব, দা-এর কোপে শ্রমিক নিহত, মাথা বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার ভারুয়াখালীতে ফসলী জমি দখলের অপচেষ্টা, পুলিশী সহায়তায় উদ্ধার পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত। লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা লামায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ২০ নারীর হাতে সেলাই মেশিন ও ফলদ চারা বান্দরবান জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান মাম্যাচিং ঈদগাঁও উপজেলায় অভিযান, জরিমানা আদায়

বাঙ্গালহালিয়া বাজারে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

Reporter Name / ৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

হারাধন কর্মকার, রাজস্থলী।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে যাত্রী ছাউনি সামনে এক সমাবেশে মিলিত হয়। যাত্রী ছাউনির সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন,চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাকের আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউসুফ হাসান।সমাবেশে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন,সহ প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রিন্স,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব চৌধুরী সহ বিএনপি ও অঙ্গ  সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজস্থলী উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হুরায়রা,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী,স্থানীয় গণমাধ্যমকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাঙ্গালহালিয়া কলেজ ও বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও শফিপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন এই এলাকার মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে। তরুণ ও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা