Logo
শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে বার্মিজ গরুসহ বিভিন্ন  মালামাল জব্দ ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২ 

রাজস্থলীতে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর মতবিনিময় সভা

হারাধন কর্মকার, রাজস্থলী।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন জাতীয় দৈনিক, টেলিভিশন চ্যানেল এবং অনলাইন প্ল্যাটফর্মের ৯ জন গণমাধ্যম কর্মী অংশগ্রহণ করেন। শনিবার (১৬ আগস্ট) সকালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর মোঃ জিয়াউর রহমান। তিনি বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য পারস্পরিক পরিচিতি, বোঝাপড়া এবং রাজস্থলী উপজেলার শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা জোরদার করা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পেশাদার, নিরপেক্ষ ও সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ একটি বাহিনী। দেশের সংকটময় সময় কিংবা রাষ্ট্র কর্তৃক অর্পিত যে কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সেনাবাহিনী অতীতেও নিষ্ঠার সাথে কাজ করেছে এবং বর্তমানেও দেশের সার্বিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সাম্প্রতিক সময়ে গুজব, অপপ্রচার ও ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক অস্থিরতা সৃষ্টি করার অপচেষ্টা নিয়ে তিনি বলেন, এ প্রেক্ষাপটে গণমাধ্যম অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম, যার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, বিভ্রান্তি রোধ এবং সত্য প্রতিষ্ঠা করা সম্ভব। সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে নিরপেক্ষ তথ্য উপস্থাপন এবং জন নিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য সেনাবাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
উপস্থিত গণমাধ্যমকর্মীরা সেনাবাহিনীর এ সৌহার্দপূর্ণ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এ সম্পর্ক রাঙ্গামাটি জেলার রাজস্থলী ও বাঙ্গালহালিয়াতে স্থিতিশীলতা ও অগ্রগতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে সবাই অভিমত ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হারাধন কর্মকার, প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খান, সিনিয়র সহ-সভাপতি চাথোয়াইং মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবা, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন, কোষাধ্যক্ষ নুশরাত জাহান নিশু, মিন্টু কান্তি নাথ,উচাপ্রু মারমা,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!