Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

পেকুয়ায় প্রধান শিক্ষক অবরুদ্ধ: স্কুলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়ার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর অপসারণ দাবিতে শিক্ষার্থীরা সোমবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভ করেছে। সকালে তারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং প্রধান শিক্ষককে প্রায় দুই ঘণ্টা ধরে অবরুদ্ধ রাখেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষার মান হ্রাস করেছেন এবং বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। আন্দোলনের সময় বিদ্যালয়ের এক কর্মচারী মো. আলী মিয়াকে মারধর করা হয় এবং তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা পরিচালনা কমিটির সভাপতির কাছে ১২ দফা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে—জোরপূর্বক বিশেষ ক্লাস করানো, রেজিস্ট্রেশনের নামে অর্থ আদায়, জরিমানার নামে টাকা নেওয়া, ভর্তির ফরম বিক্রি করে আত্মসাৎ, শিক্ষক-কর্মচারীদের চেক বন্ধক রাখা ও অন্যান্য অনিয়ম।

তবে স্থানীয়দের অভিযোগ, একটি কুচক্রী মহল ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য শিক্ষার্থীদের উসকানি দিচ্ছে। তাদের দাবি, এর আগেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক বিক্ষোভ হয়েছে, যা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহ বলেন, “বিদ্যালয়ে ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকে এবং আমাকে অবরুদ্ধ করে রাখে। এক কর্মচারীকেও মারধর করা হয়েছে। আসলে আমার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র চলছে। কিছু শিক্ষক ও পরিচালনা কমিটির দ্বন্দ্বের কারণে আমাকে অপসারণের পরিকল্পনা করা হচ্ছে।”

আন্দোলনরত শিক্ষার্থী পারভিন সোলতানা ও রাহাত হোসেন বলেন, “আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের একমাত্র দাবি, প্রধান শিক্ষককে অপসারণ করতে হবে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন।”

অভিভাবকদের একাংশ জানিয়েছেন, সন্তানদের উসকানি দেওয়া হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবু জাফর এম এ বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিসঙ্গত হলে সমাধান করা হবে। আলোচনার মাধ্যমেই সংকট নিরসন করা হবে।”

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাঈনুল হোসেন চৌধুরী জানিয়েছেন, অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত না হলে শিক্ষার্থীদের উসকানি দেওয়া মহলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!