Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

পটিয়ায় সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

পটিয়া সংবাদ দাতা:-

পটিয়া সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গত ৩০ আগস্ট পটিয়া উপজেলার আজিম পুর উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আজিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃদুল দাশসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটিয়া খলিলুর রহমান ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ ও পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান উপদেষ্টা মো: আবু তৈয়ব, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর প্রধান সম্ময়কারী, কানাডা প্রবাসী সাংবাদিক মফিজুল ইসলাম বাবলু চৌধুরী, পটিয়া সচেতন নাগরিক ফোরামের আহবায়ক এডভোকেট জসীম উদ্দিন, যুগ্ন আহবায়ক পটিয়া স্টেশন রোড ব্যাবসায়ী সমিতির সভাপতি নুরুল আলম, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর যুগ্ন সদস্য সচিব আলমগীর আলম, পটিয়া সচেতন নাগরিক যুব ফোরাম আহবায়ক মুনির উদ্দিন মুহাম্মদ ইখতিয়ার, ছাত্র ফোরাম আহবায়ক নাফিজ করিম চৌধুরী, আরো উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম, পটিয়া সচেতন নাগরিক ফোরাম এর সদস্য মো:রুবেল আরমান, জমির উদ্দিন, আমান উল্লাহ, এস এম আবু হেনা, মোহাম্মদ আজম খান, শিক্ষক আবু জাফর, রাবেয়া বেগম, দেবব্রত দাশ, হাফেজা বেগম, মোহাম্মদ রাশেদ, শামীম আকতার প্রমুখ।

এ কর্মসূচি পালনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের পর্যাপ্ত বৃক্ষের প্রয়োজন মেটানোর জন্য বৃক্ষরোপণে সকলের এগিয়ে আসা উচিত। যার যার জায়গা থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসলে দেশে পরিবেশের ভারসাম্য ফিরে আসবে। তাই একটি বৃক্ষ কাটলে ৫টি বৃক্ষরোপণ করার আহ্বান জানান বক্তারা।

পরে কয়েকটি বৃক্ষরোপন করে স্কুলের প্রধান শিক্ষকের হাতে প্রায় অর্ধশত বৃক্ষের চারা তুলে দেন পটিয়া সচেতন নাগরিক ফোরামের প্রধান সমন্বয়কারী মফিজুল ইসলাম বাবলু চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!