Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

রাজস্থলীতে মহিলা দলের ৪৭ তম প্রতিষ্টাবাষিকী পালিত।

রাজস্থলী প্রতিনিধি।

‎রাঙ্গামাটি রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১ঘটিকায় রাজস্থলী বিএনপির অস্থায়ী কার্যলয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা এবং শান্তি পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর কার্যক্রম।
‎উক্ত আলোচনা সভায় রাজস্থলী উপজেলা মহিলা দলের শিল্পি তঞ্চঙ্গ্যা এর সঞ্চালনায় উপজেলা মহিলা দলের সভাপতি প্রেমা তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী নূর জাহান বেগম,
‎‎এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা ছালেহা আকতার, রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া ,সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, সিদ্দিক মোল্লা, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল, ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মিনহাজ উদ্দিন, শ্রমীক দলের আহবায়ক হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজু মিয়া, মহিলা দলের সহ সভাপতি শিল্পি বেগম, ফরিদা আকতার , আলপনা তঞ্চঙ্গ্যা, রেবাকা মারমা সহ নেতৃবৃন্দ।
‎‎উক্ত প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা বলেন, আমাদের এই দল গড়ে উঠেছিল নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার নিয়ে। সমাজে নারীর কণ্ঠস্বরকে শক্তিশালী করা, তাদেরকে শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে এগিয়ে নেওয়ার স্বপ্ন থেকেই এই দলের যাত্রা শুরু। আজ আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের প্রচেষ্টা শুধু আমাদের দলের সীমাবদ্ধতায় থেমে নেই—এটি সমগ্র সমাজে অনুপ্রেরণা জুগিয়েছে।
‎অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমরা নানান বাধা-বিপত্তি অতিক্রম করেছি। কিন্তু আমাদের সাহসী বোনেরা কখনো পিছপা হননি। নারী নেতৃত্বকে এগিয়ে নেওয়া, নারীর নিরাপত্তা ও অধিকার রক্ষায় লড়াই করা, গ্রামীণ ও শহুরে নারীদের মধ্যে ঐক্য গড়ে তোলা—এসব কাজ আমাদের দল গর্বের সাথে করে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!