Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

নানা অব্যেবস্তাপনায় নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় সভা সমপন্ন

সংবাদ দাতাঃ

নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ২টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিকুল ইসলাম। এছাড়াও সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সমাজ, সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, সামাজিক অপরাধ দমন এবং উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা বাড়াতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক বাস্তবায়ন ও টেকসই অগ্রগতি নিশ্চিত করতে হলে প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতা অপরিহার্য। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এ অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।”

এসময় তিনি মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাযহারুল ইসলাম চৌধুরী সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা প্রদানে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

সভার আলোচনায় অংশগ্রহণকারীরা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্তকরণ, বন ও পরিবেশ রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনের নানা দিক তুলে ধরেন।

অতঃপর প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে সভার সমাপ্তি হয়।
সভায় সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা দের নির্ধারিত আসন না পাওযার অনেকে ক্ষেভ প্রকাশ করে চেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!