Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

বাঙ্গালহালিয়াতে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ বেগমান করতে অভিভাবক সমাবেশ।

রাজস্থলী প্রতিনিধি।

মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় বর্তমানে প্রকল্পটির ৬ষ্ঠ পর্যায় চলমান প্রাক-প্রাথমিক, ধর্মীয় শিক্ষা (শিশু) এবং ধর্মীয় শিক্ষা (বয়স্ক) শিক্ষাকেন্দ্রের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা প্রকল্পের প্রধান কাজ করার লক্ষে ১১সেপ্টেম্বর বৃহস্পতিবার রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির,কুতুরিয়া পাড়া শিব মন্দির ও ছাগল খাইয়া কৃষ্ণ মন্দিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় কেন্দ্র শিক্ষক কর্তৃক আয়োজিত প্রাক-প্রাথমিক ও ধর্মীয় শিক্ষা শিশু অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,হিন্দু কল্যাণ ট্রাস্টের মনোনীত রাজস্থলী উপজেলা প্রতিনিধি এবং বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের(প্রতিষ্ঠাতা)মঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ। এসময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের উপদেষ্টা বিমন কান্তি দেব, পরিচালনা কমিটির সভাপতি বিশ্বনাথ চৌধুরী, শ্রী শ্রী শিব মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পুলক চৌধুরী,উপদেষ্টা অরুণ চৌধুরী,সোনারাম বিশ্বাস,বসন্ত দাশ, প্রিয়লাল দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সদস্য জিকু কুমার দে, সাংবাদিক মিন্টু কান্তি নাথ,গীতা শিক্ষক শিক্ষক উজ্জ্বল দেব,সুব্রত দে,ধর্মীয় শিক্ষা ও প্রাক প্রাথমিক শিক্ষিকা প্রিয়া দাশ, রত্মা দাশ,সোমা চৌধুরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্র-ছাত্রীদের পিতা-মাতারা উপস্থিত ছিলেন। ধর্মীয় শ্রী গুরু শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ বলেন,আপনাদের ছেলে সন্তানদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে গীতা স্কুলে পাঠাবেন। এই স্কুলগুলোতে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে শিশুদের একটি সঠিক ও সুশৃঙ্খল জীবন ধারণের পদ্ধতি শেখানো হয়। যা তাদের ধর্মীয় এবং নৈতিক মান বজায় রাখতে সাহায্য করে বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়া শিব মন্দিরের গীতা স্কুলে পড়ুয়া এক ছাত্রের মা প্রিয়াঙ্কা দেবী অভিভাবক হিসেবে বলেন,এই মন্দিরের গীতা শিক্ষক উজ্জ্বল দেব ও প্রাক প্রাথমিক শিক্ষিকা প্রিয়া দাশ,কোমলমতি ছাত্র-ছাত্রীদের যেভাবে আদর যত্ন করে ধর্মীয় শিক্ষা গুলো দিয়ে থাকেন। আমি একান্তভাবে কৃতজ্ঞ প্রকাশ করছি আপনাদের। আপনাদের সুশিক্ষায় আজ আমার ছেলে মেয়ে,কিছু মাত্র হলোও ধর্মীয় অনেক কিছুই শিখেছেন। ছুটির পরে স্কুল থেকে দূরে গিয়ে আমাকে বলেন, মা আমি আজ গীতার ঐ স্লোকটা মুখস্ত করেছি এবং স্কুলে বলতে পেরেছি। ছেলেমেয়েদের এই কথাগুলো শুনে আমরা অভিভাবকরা অনেক খুশি হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!