Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

নাইক্ষ্যংছড়িতে স্ত্রীকে এসিড জাতীয় দাহ্য পদার্থে হত্যা, স্বামী আটক

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ভয়াবহ এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে এসিড জাতীয় দাহ্য পদার্থ দ্বারা হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত হয়েছেন জেসমিন আক্তার (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারিচবুনিয়া এলাকায় ফোর এইচ কোম্পানীর ১৫নং রাবার বাগানের স্টাফ কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন আক্তার বান্দরবানের ঈদগড় ইউনিয়নের দক্ষিণ করলিয়া মোরার বাসিন্দা। তার স্বামী মোঃ তোহা ওরফে পেটাইন্না (২৫) নারিচবুনিয়া আলী মিয়া পাড়ার বাসিন্দা।

এ ঘটনায় নিহতের ভাই নজরুল ইসলাম (২৪) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দায়ের করেন। এজাহারে তিনি অভিযোগ করেন, তার বোন জেসমিন আক্তারকে স্বামী মোঃ তোহা দহনকারী ও ক্ষয়কারী পদার্থ (এসিড জাতীয় দাহ্য পদার্থ) প্রয়োগ করে হত্যা করেছে।

ঘটনার প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর ৪(১) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৪, জিআর নং-১১০, তারিখ-১৩ সেপ্টেম্বর
মামলা দায়েরের পরপরই ১৩ সেপ্টেম্বর শনিবার আসামি মোঃ তোহা ওরফে পেটাইন্না (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে।
মামলাটি নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিঃ) মোঃ পলাশ খান তদন্ত করছেন

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসরুরুল হক বলেন, “আসামী মোঃ তোহাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!