Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

শিশুরাও জীবন যুদ্ধে, দেখার কেউ নেই

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে পেটের দায়ে ঠেলাগাড়িতে ভারী কাঠ বহনের মত জীবন যুদ্ধে নেমে পড়েন শিশুরা। তবে শিশু শ্রম বন্ধের নেই উদ্যোগ।

গতকাল দুপুরে এমনি হৃদয়বিদারক দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন পথচারীরা । ৮ বা ১২ বছরের শিশুরা পরিবার পরিজনের মুখে হাসি ফুটাতেই নিজের জীবনের দিকে এক মুহুর্তও থাকান নি। যেভাবে হোক না কেন জীবন যুদ্ধে লড়াই করার সংগ্রামে ঢেলে দিচ্ছেন অভিভাবকরা। শিশুশ্রম

শব্দটি বুঝে উঠার আগেই তাদের হাতে উঠলো ঠেলাগাড়ির ডান্ডা। তবে এর জন্য দায়ী কারা? তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে বিহীন ব্যবস্থার দাবী সচেতন মহলের।

শিশুরা বন্ধুদের সাথে খেলার মাঠে দৌড়ঝাপের মধ্যে থাকতে পারত, বই-খাতা নিয়ে স্কুলের ক্লাসে ব্যস্ত থাকতে পারত। কিন্তু পেটের দায়ে তারা এখন শ্রম জগতে। তাদের বয়সে বড়জন ঠেলাগাড়ি টানার দায়িত্ব নিয়েছে,অপরজনরা সমান তালে ঠেলছেন। তাদের পারিশ্রমিক মাত্র ৩শত টাকা।

বড়জন বলেন, চৌফলদন্ডীর স্থানীয় স-মিলের মালিক কামালের মিল থেকে পাশ্ববর্তী খামার পাড়া এলাকায় কাঠগুলো বহন করছি। এতে প্রতিজন শিশু তার বিনিময়ে পাচ্ছে ১শত টাকা।

দৃশ্যটি একদিকে যেমন হৃদয়বিদারক, তেমনি সমাজের জন্য চিন্তার বিষয়। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা কেবল তাদের শৈশবকে হারিয়ে দিচ্ছেনা,শিক্ষার সুযোগটাও কেটে দিচ্ছে।

সচেতন মহল মনে করেন, শিশুদের শ্রম থেকে মুক্ত রাখা ও তাদের নিরাপদসহ শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরী। স্থানীয় প্রশাসন ও সামাজিক সংগঠনসমুহ সক্রিয় পদক্ষেপ নিলে হয়ত এ শিশুরা নতুন রুপেই শিক্ষা জীবন ফিরে পেতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!