Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

লামায় স্বপ্নকানন বিদ্যাপীঠ স্কুলের মাঠে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:

পার্বত্য জেলা বান্দরবানের লামা স্বপ্নকানন বিদ্যাপীঠের ২০২৫ শিক্ষা বর্ষের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালবেলায় বিদ্যালয় ক্যাম্পাসে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লামায় স্বপ্নকানন বিদ্যাপীঠ স্কুলের মাঠে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সহযোগী অধ্যাপক ড. মো. মহিব উল্লাহ, সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, রূপসীপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহ আলম’সহ প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মামুন মিয়া।কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশ সেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। তোমরাই আগামীতে লামাকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে। তিনি আরও বলেন, সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয়। আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সাথে জীবন যাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। সহযোগী অধ্যাপক ড. মো. মহিব উল্লাহ বলেন, এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনের সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তোমাদের আসল পরিচয়। এখন থেকেই তোমাদের জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!