Logo
শিরোনাম
ইসলামপুরে সেলিম বাবুর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা  বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী

বিলাইছড়িতে  সাংগঠনিক সফরে  বিএনপি’র কেন্দ্রীয়  কার্য নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

 

রাঙ্গামাটি জেলা  প্রতিনিধি- রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে  লক্ষ্যে বিএনপি’র কেন্দ্রীয়  কার্যনির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট দীপেন দেওয়ান  একদিনে সাংগঠনিক সফরে বিলাইছড়ি  উপজেলা বাসীর সঙ্গে লিফলেট বিতরণের মধ্যে দিয়ে  কুশল বিনিময় এবং নেতৃবৃন্দের সঙ্গে  মতবিনিময়  করেন।

 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী  বিলাইছড়ি উপজেলায় ফারুয়া ইউনিয়নে ফারুয়া বাজার, ফারুয়া ইউনিয়ন পরিষদ, পাংখোয়া পাড়া এবং বিলাইছড়ি রাজার ও উপজেলা বিএনপি অফিসে  লিফলেট বিতরণ ও নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপি’র কার্য নির্বাহী কমিটির সহ- ধর্ম বিষয়ক সম্পাদক এড. দীপেন দেওয়ান। তিনি  জনগণের মাঝে ১৩ জুলাই ২০২৩ তারিখে  বিএনপির ভা: চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কথা তুলে ধরেন। এবং  তিনি রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) ভাঃ চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এই সফর করেন। সফর সঙ্গী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী তাঁর  সহ-ধর্মিণী   মৈত্রী চাকমা।

 

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি সাইফুল ইসলাম ভুট্টো, ও  সাইফুল ইসলাম পনির, জেলা মহিলা দলের সভানেত্রী নুর জাহান পারুল, নানিয়াচর উপজেলা বিএনপি’র সভাপতি নুরুজ্জামান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও অধ্যাপক ( অ. ব.) মিলন কান্তি তঞ্চঙ্গ্যা, সাবেক উপজেলা চেয়ারম্যান লাল এ্যাংলিয়ানা পাংখোয়া এবং সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা।

 

এতে আরো  উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপি’র  সিনিয়র সহ-সভাপতি ইমাম হাসান সিকদার ও চাথোয়াই রোয়াজা ও সমূল্য হেডম্যান, উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম রনি, সহ- যুগ্ম সম্পাদক  জয়সিন্ধু চাকমা, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার,সহ- সাংগঠনিক সম্পাদক ধনমুনি চাকমা,   জাসাসের সভাপতি জাকির হোসেন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ইসহাক, উপজেলা কৃষক দলের সভাপতি অমর কান্তি চাকমা, উপজেলা মহিলা দলের সভানেত্রী দিলু আরা বেগম,উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা এবং সিনিয়র সাধারণ সম্পাদক মো. নাসির,  সদর ইউনিয়ন মহিলা দলের সভাপতি দালিয়া বড়ুয়া, উপজেলা    সেচ্ছাসেবক দলের সভাপতি আল- মামুন,সভাপতি আবুল কালাম, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মানিক চাকমা, সদস্য অমর কান্তি তঞ্চঙ্গ্যা,ফারুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক যতীন তঞ্চঙ্গ্যা, উপজেলা তাঁতী দলের সহ- সভাপতি শান্তিকর চাকমা, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিলন চাকমা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ভি এল পাংখোয়া, ফারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামশু তঞ্চঙ্গ্যা এবং সাধারণ সম্পাদক সুগত তঞ্চঙ্গ্যা (খুশি বাবু), কেংড়াছড়ি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পাক্কো চাকমা, বিলাইছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি মো: অলি, সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বিদ্যাসাগর চাকমা, সদর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো.কাদের,সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা, সদর ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক ববিতা চাকমা,ফারুয়া ইউনিয়ন ছাত্র দলের  সভাপতি মিলন জয় তঞ্চঙ্গ্যা।

আরো ছিলেন  পালম বম ( হেডম্যান) ও মালসম বমসহ জেলা উপজেলা এবং ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!