Logo
শিরোনাম
বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে  শুভেচ্ছা বিনিময় করলেন  প্রধানমন্ত্রী তারেক রহমান ২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি

নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ মানববন্ধনে, তোফাইল বাহিনীর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন।

সংবাদ দাতাঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আওয়ামী দোষর তোফাইল বাহিনী কতৃক বিএনপি, যুব দল ও ছাত্রদল নেতাদের উপর বর্বর হামলা প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে থানার মুড় থেকে গুরে নাইক্ষ্যংছড়ি বাজার দলীয় কার্যালয় সামনে এসে, জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ চুট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেলের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমদ,
সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব জহির আহমদ,উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক জিয়া,যুগ্ন আহবায়ক মিজানর রহমানসহ সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হাকিমসহ অসংখ্য নেতা। পর বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্র দলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, উপজেলা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দাযেরকারীর বিরুদ্ধে ব্যবস্থা ও সোমবার সকালে উপজেলা বিএনপি নেতাদের উপর বর্বর হামলায় অংশ নেয়া স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান নেতারা। পাশাপাশি কয়েকডজনাধিক ভূঁয়া আইডি দিয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচারে জড়িত আইডি বন্ধকরণ সহ আইডি ব্যবহারকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয়।
তারা জোর দিয়ে বলেন,নাইক্ষ্যংছড়িতে বর্তমানে রাজনীতির মাঠ উত্তপ্তকারী
আওয়ামী লীগ সরকারের সব ডামি নির্বাচনের প্রধান সহযোগী ও দোষর তোফাইল আহমদ
এর প্ররোচনায় এ সব অপকর্মের বিচার দাবী তোলা হয়।

এ প্রসংগে ছাত্রদল নেতা জিয়াবুল হক জিয়া ও মিজানুর রহমান বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ আমলের ১৬ বছর ধরে ডামি নির্বাচনে অংশ তোফাইলের নির্বাচনী জনসভা ও পথ সভার বক্তা,সহযোগী,নির্বাচনী এজেন্ট,প্রতিনিধি বা যারা সে ডামি নির্বাচনের মিছিল সমাবেশে যোগ দিযেছিল তাদের তালিকা করে গ্রেপ্তারের জোর দাবী জানান ছাত্রদল।
বিশেষ করে বিএনপি নেতাদের উপর হামলাকারীরা দলের কেউ নন এমন নেতা তোফাইল আহমদকে নানা অভিযোগ থেকে বাঁচাতে কতিপয় ছাত্র নেতা যথাক্রমে মামুনর রশিদ,শামিম ইকবাল,
একরাম ও শাহাদাত হোসেনসহ বহিরাগত সহ স্বশস্ত্র সন্ত্রাসীদের অতিসত্ত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানান তারা। বক্তব্যরা এবিষয়ে জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!