আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
নাইক্ষ্যংছড়িতে জামায়াতের উদ্যোগে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচনসহ বাংলাদেশ জামায়াতের ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী আদায়ের লক্ষ্যে – বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত
সমাবেশে
উপজেলা জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা রফিক বশরী বলেছেন।
নাইক্ষ্যংছড়ি যুব সমাজকে ধ্বংস করতে তাদের হাতে যারা মাদক তুলে দিয়েছে, এ জনপদকে যারা সন্ত্রাসের জনপদে পরিণত করেছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে শাস্তি দিতে হবে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নাইক্ষ্যংছড়ি জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ নাসের এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, জেলার শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি রফিক আহমেদ, জেলার ওলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুতাহেরুল হক, সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা তৌহিদুল আজাদ, সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর,বাইশারী জামায়াতের আমীর মোহাম্মদ সলিম উল্লাহ,উপজেলার শিবির সভাপতি হাফেজ এরশাদ উল্লাহ
হাফেজ আবু সোলতান সহ
বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হাফেজ মাওলানা মুতাহেরুল হক বলেন, জুলাই সনদকে আইনগত মর্যাদা প্রদান, পিআর পদ্ধতি চালু হলে দেশে নির্বাচনের নামে প্রহসন বন্ধ হবে এবং এদেশের মানুষের অধিকার নিশ্চিত হবে ইনশাআল্লাহ। বিক্ষোভ মিছিল নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে শুরু হয়ে থানার মোড়, বাসস্টেশন, রেস্ট হাউস ও নাইক্ষ্যংছড় বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সোঁনালী ব্যাংকের সামনে সমাবেশে মিলিত হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি